কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

সাদুল্লাপুরের ঘরেরভিটা নামক স্থানে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু। ছবি : কালবেলা
সাদুল্লাপুরের ঘরেরভিটা নামক স্থানে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু। ছবি : কালবেলা

পাবনায় রেললাইন পারাপারের সময় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোছা. ছকিনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১) সকাল ৯টার দিকে সদরের সাদুল্লাপুর ইউনিয়নের ঘরেরভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে বৃদ্ধা ওই নারী রেললাইন দিয়ে হাঁটছিলেন। খালিশপুর থেকে হেঁটে হেঁটে ঘরেরভিটা নামক স্থানে পৌঁছালে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ রেলওয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসে।

স্থানীয়রা আরও জানান, এই রুটে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মাঝেমধ্যেই মৃত্যুর ঘটনা ঘটছে। দু-এক জায়গা ছাড়া কোথায় কোনো গেটম্যান নেই। প্রায় দুর্ঘটনা ঘটছে। প্রতিটি পারাপারের জায়গায় গেটম্যান দেওয়ার দাবি তাদের।

ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী রেললাইন ক্রস করেছিলেন। সঙ্গে সঙ্গে আবারও ক্রস করলে ট্রেনে কাটা পড়ে। ঘটনা একটু আগে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে আমরা রওনা দিয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X