শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০২:৪২ এএম
অনলাইন সংস্করণ

শেরপুর কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের উদ্বোধন

শেরপুর কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের যাত্রা শুরু। ছবি : কালবেলা
শেরপুর কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের যাত্রা শুরু। ছবি : কালবেলা

যাত্রা শুরু করল শেরপুর কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশন। জেলা শহরে ডায়াবেটিক হাসপাতালে এক অনুষ্ঠানে ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়।

শুক্রবার (২১ জুন) সকাল ১০টায় শেরপুর ডায়াবেটিক হাসপাতালে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী, ডায়াবেটিক হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ও বর্তমানে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের অধ্যাপক ও প্রকল্প সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

সরকারের সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ ফারুক ফাউন্ডেশনের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ক্যান্সার নিয়ন্ত্রণে প্রতিরোধের ওপর গুরুত্ব দেন।

বিশেষ অতিথি হিসেবে শেরপুর পৌরসভার সম্মানিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোবারক হোসেন, বিএমএ'র সভাপতি ডা. আব্দুল বারেক, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. তাহের বক্তব্য দেন। স্থানীয় শিক্ষানুরাগী, সমাজকর্মীগণ ও ঢাকা থেকে কেন্দ্রীয় সংগঠনের ৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল এতে অংশ নেন।

বক্তারা বলেন, শুধু বড় শহরকেন্দ্রিক হাসপাতাল বানিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর বিপুলসংখ্যক ক্যান্সার রোগী ও আক্রান্তের ঝুঁকিতে থাকা মানুষের কাছে ক্যান্সারের প্রাথমিক সেবা পৌঁছানো সম্ভব নয়। তাই শহর কিংবা গ্রামের গণমানুষকে সম্পৃক্ত করে ক্যান্সার থেকে সুরক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও চিকিৎসা পরামর্শ প্রদানে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট, ঢাকা চেষ্টা করছে এর পক্ষে জনমত তৈরি, নীতিনির্ধারকদের কাছে এর গুরুত্ব তুলে ধরা এবং স্থানীয় পর্যায়ে সংগঠন ও সেবা কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে ক্যান্সার সেবা দেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X