রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অপহরণের ১২ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

স্কুলছাত্রী অপহরণের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেপ্তার শিহাবুল ইসলাম। ছবি : সংগৃহীত
স্কুলছাত্রী অপহরণের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেপ্তার শিহাবুল ইসলাম। ছবি : সংগৃহীত

রাজশাহীতে অপহরণের ১২ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি ওই ঘটনায় শিহাবুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২২ জুন) দুপুরে র‍্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (২১ জুন) রাত আড়াইটার দিকে নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি শিহাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিহাবুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের একপর্যায়ে অবৈধ প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল শিহাবুল ইসলাম। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ১০ জুন অভিযুক্ত যুবক ওই স্কুলছাত্রীকে নগরীর সাগরপাড়া মোড় থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলার প্রেক্ষিতে র‌্যাব-৫ এর একটি দল অপহরণকারীকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে শুক্রবার রাতে নগরীর বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকা থেকে আসামি শিহাবুলকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার যুবককে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১০

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১১

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১২

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৪

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৫

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৬

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৭

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৮

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৯

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

২০
X