শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

যুবকের আত্মহত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
যুবকের আত্মহত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে শিবচর থানা পুলিশ।

আত্মহত্যা করা ওই যুবকের নাম রুহান মোল্লা (২২)। সে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে বিশ রশি গ্রামের আলতাফ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুহান মূলত কোনো কাজকর্ম করত না। এলাকায় ঘুরে বেড়ানো আর আড্ডা দেওয়া ছিল তার কাজ। সকালে নিজের ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে রুহান। এরপর দুপুরে হঠাৎ রুহানকে ঘরের একটি লোহার দণ্ডের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন রুহানের বাবা। পরে তিনি চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে এসে রুহানের লাশ নামিয়ে রেখে পুলিশে খবর দেন।

রুহানের বাবা আলতাফ মোল্লা কালবেলাকে বলেন, আমার পাঁচ সন্তানের মধ্যে রুহান সবার ছোট। আমরা গরিব পরিবার। বেশ কিছুদিন যাবৎ ও আমাকে বলত- আব্বা একটা ছোট মোটরসাইকেল কিনে দাও। কিন্তু আমার তো সে সামর্থ নাই। আমি বলেছি, হাতে টাকা হলে কিনে দেব। আজ হঠাৎ কী কারণে ও এমন কাজ করে আমাকে কষ্ট দিয়ে নিজে মরে গেল তা আমার জানা নাই।

স্থানীয় সামাদ নামে একজন জানান, আজ সকালে ও নিজের মোবাইল নিজেই ভেঙে ফেলেছে। বাড়িতে কয়দিন যাবৎ মোটরসাইকেলের জন্য চাপাচাপি করছে। কোনো মেয়ের সঙ্গে সম্পর্কের কারণে এমনটা করেছে কিনা সেটাও এখন বলতে পারছি না। তবে মোটরসাইকেলের জন্য চাপাচাপি করেছে।

এ ব্যাপারে শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, ঘটনাটি শুনেছি। সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগভাবে পরবর্তী কার্যক্রম সম্পাদন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১০

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১১

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১২

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৪

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১৫

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১৬

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৭

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৮

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৯

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

২০
X