কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৯:৩১ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ
মাদক মামলা

আজিজ মোহাম্মদ ভাই নির্দোষ, দণ্ডিত দুই কেয়ারটেকার

চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই। ছবি : সংগৃহীত
চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই। ছবি : সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় নির্দোষ প্রমাণিত হয়ে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই বেকসুর খালাস পেয়েছেন। তবে তার গুলশানের বাসার কেয়ারটেকার নবীন মণ্ডল ও পারভেজ নামে দুই আসামির ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ১৩ জুন ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (১ জুলাই) সংশ্লিষ্ট আদালতের বেন্স সহকারী তানভীর রায় ঘোষণার এ তথ্য জানিয়েছেন।

২০১৯ সালের ২৭ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের দুটি বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ নবীন মণ্ডল ও পারভেজ নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তখন তাদের হেফাজত থেকে আনুমানিক ২০ লাখ টাকার মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম সামসুল কবীর বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ২০২৩ সালের ১২ নভেম্বর চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১০

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১২

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৩

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৪

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৫

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৬

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৭

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৮

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৯

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

২০
X