চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : কালবেলা
আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : কালবেলা

চট্টগ্রাম চার বছর পর মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, চার বছর আগে ৩৯ হাজার ইয়াবাসহ ধরা পড়েছিলেন তারা। বিচার শুরুর পর ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এদিন এ রায় ঘোষণা করে। দণ্ডিত দুই আসামি জামিনে বের হয়ে পলাতক আছে বলে আইনজীবী মোরশেদুর রহমান চৌধুরী জানিয়েছেন।

দণ্ডিতরা হলেন- চালক মো. জাহাঙ্গীর (২৬) এবং সহকারী মো. আজিজুল হক (২৯)।

জাহাঙ্গীর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দুই নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে; আর আজিজুলের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালি ইউনিয়নের সিজারিঘোনা গ্রাম, তার বাবার নাম মৃত সৈয়দ আলম।

মামলার নথি থেকে জানা যায়, কাভার্ডভ্যানে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ৮ জুলাই নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭ এর একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই জায়গাতেই কাভার্ডভ্যান রেখে পালিয়ে যাওয়ার সময় চালক জাহাঙ্গীর ও সহকারী আজিজুলকে গ্রেপ্তার করা হয়। পরে কাভার্ডভ্যান থেকে লুকানো ৩৯ হাজার ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-৭ এর সদস্য এএসআই মো. জায়েদ ভূইয়া বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয় ২০২২ সালের ৯ জানুয়ারি। এই মামলায় আদালত ২০২২ সালের ২১ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।

আদালতের অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X