কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের আইন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে : অ্যাটর্নি জেনারেল

ল’ রিপোর্টার্স ফোরামের নবগঠিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ছবি : কালবেলা
ল’ রিপোর্টার্স ফোরামের নবগঠিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ছবি : কালবেলা

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, যারা সুপ্রিম কোর্টে সাংবাদিকতা করেন, আইন বিষয়ে সাংবাদিকতা করেন তাদের আইন বিষয়ে, সংবিধান বিষয়ে কিছু লেখাপড়া করা উচিত। তাহলে আইন সাংবাদিকতা করা সহজ হবে।

মঙ্গলবার (০২ জুলাই) ল’ রিপোর্টার্স ফোরামের(এলআরএফ) নবগঠিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ পরামর্শ দেন।

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোর্টের নিয়মগুলো, রুলস যদি আপনাদের জানা থাকে তাহলে রিপোর্ট করতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। হাইকোর্টের যে প্রচলিত রীতি নীতি, তারপর সংবিধান বিষয়েও আপনাদের জানাশোনা থাকতে হবে। যদিও আপনাদের অনেকের সংবিধান বিষয়ে অনেক পড়াশোনা আছে।

তিনি বলেন, আপনারা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এই যে দীর্ঘদিন কনডেম সেলে আসামি থাকার বিষয়গুলো আপনারা তুলে ধরেন। এ কারণে আমরা পদক্ষেপ নিতে পারি। মানুষকে বিচার পেতে সুপ্রিম কোর্টের সাংবাদিকরা সহযোগিতা করেন। অনেক সময় দেখা যায় বিচারপ্রার্থীরা সঠিক সময়ে আদালতে আসতে পারেন না বা বিভিন্ন কারণে মামলা পড়ে রয়েছে। দীর্ঘদিনে শুনানি হচ্ছে না। অনেক আদেশ পৌছাতে দেরি হয়। এ বিষয়গুলো সাংবাদিকরা তুলে ধরার কারণে সমস্যার সমাধান পাওয়া যায়। এ কারণে আপনারা যদি আইনকানুন গুলো আছে সেগুলো জানা থাকলে রিপোর্ট করতে আরো সুবিধা হবে।

এ সময় ল’ রিপোর্টার্স ফোরামের ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি মাসউদুর রহমান রানা, সহসভাপতি আমিনুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ডালিম সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ বাহাউদ্দিন আল ইমরান, দপ্তর ও ম্যাগাজিন সম্পাদক পিয়াস তালুকদার, কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন যমুনা টিভির শেখ মহিউদ্দিন মধু, আরটিভির অধরা ইয়াসমিনসহ সুপ্রিম কোর্টের নিয়মিত সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১০

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১১

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১২

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৩

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৪

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৫

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৬

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৮

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৯

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

২০
X