কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জনদুর্ভোগ কমাতে শুধু শুক্রবার সভা-সমাবেশ চেয়ে লিগ্যাল নোটিশ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনদুর্ভোগ কমাতে রাস্তা অবরোধ বন্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া ও শুধু শুক্রবারে সভা-সমাবেশ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

রোববার (১৪ জুলাই) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ লিগ্যাল নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বিবাদী করা হয়েছে।

নোটিশে শুধু শুক্রবার ছাড়া কোনো সংগঠন ও রাজনৈতিক দলগুলোকে রাস্তায় সভা-সমাবেশ, মিটিং-মিছিল, পরিবেশদূষণ করে উচ্চস্বরে মাইক ও সাউন্ডবক্স ব্যবহার করে শোভাযাত্রার অনুমতি প্রদান করে ঢাকার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরি করা থেকেও সম্পূর্ণরূপে বিরত থাকার কথাও বলা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলগুলো জনগণকে ভয়ভীতি দেখানো, বলপ্রয়োগ করা, রাস্তা অবরোধ, যানবাহনের গতি কমানো, গতিপথ ঘুরিয়ে দেওয়া, যানবাহন চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো প্রকার জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪-এর ৪ ধারা ও প্রচলিত অন্যান্য আইন অনুসারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জনগণের জানমাল ও নিরাপত্তাসহকারে স্বাধীনভাবে রাস্তায় চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১০

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১১

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১২

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৩

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১৪

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১৫

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৬

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৭

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৮

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৯

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০
X