কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৬:২২ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি যুগ্ম মহাসচিব এ্যানি সাত দিনের রিমান্ডে

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। পুরোনো ছবি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। পুরোনো ছবি

রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ড যাওয়া অপর আসামিরা হলেন- গোলাম দস্তগীর প্রিন্স ও এ বি এম খালিদ হাসান। আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য জানিয়েছেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার এ্যানিসহ তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ্যানির পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ, তাহেরুল ইসলাম তৌহিদসহ অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ১৯ জুলাই বিটিভির জেনারেল ম্যানেজার মোছা. মাহফুজা আক্তার রামপুরা থানায় এ মামলা করেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ আটজনের নাম উল্লেখ করা হয়। অন্য আসামিরা হলেন—ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম ও বিএনপির সমর্থক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের ছেলে মো. মাহমুদুস সালেহীন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই সকাল সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির পক্ষে ছাত্রছাত্রীরা রামপুরা ট্রাফিক পুলিশ বক্স ও বিটিভি ভবনের সামনে অবস্থান করে। একপর্যায়ে পুলিশ তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এর পরই বিএনপি ও জামায়াত-শিবিরের শীর্ষ নেতাদের নির্দেশে অজ্ঞাতনামা তিন থেকে চার হাজার নেতাকর্মী সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা পুলিশ ও আনসারের বাধা উপেক্ষা করে বিটিভি ভবনের ৪টি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ভবনের ভেতরে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট শুরু করে। সেখানকার বিভিন্ন কর্মকর্তার নাম ও পদবি উল্লেখ করে খোঁজাখুঁজি করে হত্যার হুমকি দেয়। তারা সরকারকে ক্ষমতাচ্যুত করতে পরিকল্পিতভাবে বিটিভি ভবনে থাকা ৫০ কোটি টাকার সরকারি মালপত্র ভাঙচুর ও ক্ষতি করেছে। এর মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরাসরি সম্প্রচার কাজে নিয়োজিত পোর্টেবল ডিএসএনজি সিস্টেমের সব যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। এ ছাড়া ১৭টি গাড়িতে অগ্নিসংযোগ, ৯টি গাড়ি ভাঙচুর এবং কর্মকর্তা ও কর্মচারীদের ২১ মোটরসাইকেল ভাঙচুর করে তারা। যানবাহন শাখার ১১টি কক্ষ ভাঙচুর করা হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগে ১০টি মনিটর, ৮টি স্মার্ট টিভি, ১৬টি সিপিইউ, ১৭টি ইউপিএস, ৪টি ফিঙার প্রিন্ট মেশিন, ৪০টি সিসি ক্যামেরা, ৩০টি সিলিং ফ্যান, ৫টি কম্পিউটার, স্টুডিওর ক্যামেরা, টাইপড, ১০০টি টিভি সেট এবং অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

মহাজীবনের যাত্রাপথ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১০

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১১

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১২

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

১৩

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১৭

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৮

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৯

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

২০
X