কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৬:৪১ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর 

ঢাকা সিএমএম আদালত। ছবি : সংগৃহীত
ঢাকা সিএমএম আদালত। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় পুলিশের হেফাজতে থাকা তিনজন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার সিএমএম আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

শিগগিরই তারা কারামুক্ত হয়ে পরিবারে কাছে ফেরত যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

এর আগে কোটা সংস্কার আন্দোলনে নাশকতার ঘটনায় পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেয়। একপর্যায়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেয়। তাদের সঙ্গে স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরও দেখা যায়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ নামের অবরোধও দেয়। একপর্যায়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কর্মসূচি চলাকালে রাজধানীসহ সারা দেশে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা স্থগিত করে হল খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। অন্য শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ করা হয়। গত ১৮ জুলাই আন্দোলনকারীরা সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন দেয়। ব্যাপক ভাঙচুর হয় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে।

সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দেশজুড়ে সংঘাত-সহিংসতা হয়। এতে সরকারি হিসেবে পুলিশ কর্মকর্তাসহ ১৫০ জন নিহত হয়েছেন। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। ধীরে ধীরে খুলে দেওয়া হয় অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

১১

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

১২

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

১৩

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৪

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১৫

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১৬

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৭

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৮

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১৯

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

২০
X