বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১২:০৩ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

হাইকোর্ট। ফাইল ছবি
হাইকোর্ট। ফাইল ছবি

সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৯ আগস্ট) এ বিষয়ে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ রুল জারি করেন।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৯ আগস্ট) এ বিষয়ে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ রুল জারি করেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন এ রিট দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আগামী আট সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। এর তিনদিন পর ৩ জুলাই রাষ্ট্রপতির বিলে স্বাক্ষর করেন। এই সংশোধনীতে সংবিধানে কিছু তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনা হয়।

সংশোধনীতে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়।

পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। একইসঙ্গে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। যদিও তাতে আরও দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রাখা যেতে পারে বলে সুপারিশও করা হয়। এ ছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। এছাড়া এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে ৭ অনুচ্ছেদের পরে ৭ (ক) ও ৭ (খ) অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মেসির পেনাল্টি মিস 

১০

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১১

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১২

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

১৩

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১৪

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

১৫

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

১৬

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

১৭

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

১৮

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

১৯

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

২০
X