কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বায়রার কমিটি স্থগিত

হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত
হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত

বিদেশে জনশক্তি পাঠানো ব্যবসায়ীদের সংগঠন বায়রার কমিটি স্থগিত করেছেন হাইকো‍র্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন হাইকো‍‍র্ট।

সোমবার (২ সেপ্টেম্বর) বায়রার বর্তমান কমিটি স্থগিত করে প্রশাসক নিয়োগের আদেশও দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রিটকারীর আইনজীবী ছিলেন শামসুল আলম।

বায়রার সদস্য রবিউল ইসলাম রবিনের এক রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

রিটকারী রবিউল ইসলাম জানান, বায়রার বর্তমান দ্বিবার্ষিক কমিটির মেয়াদ চলতি মাসের ৭ সেপ্টেম্বর শেষ হবে। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষের ১৫ দিন আগেই পরবর্তী নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা। কিন্তু বর্তমান সভাপতি যুবলীগ নেতা আবুল বাশার ও তার পরিষদ নিয়ম না মেনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমিটির মেয়াদ আরও ৩ মাস বৃদ্ধি করে।

তিনি বলেন, বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করলে আদালত শুনানি শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করে। বায়রায় প্রশাসক নিয়োগ-পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

এ ছাড়া রিটকারী আরও অভিযোগ করে বলেন, বায়রার নেতৃত্বে থেকেও অনেক সদস্যের অনিয়মের কারণে হাজার বিদেশগামী ক‍‍র্মী ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে বায়রার মহাসচিব আলী হায়দার কালবেলাকে বলেন, কমিটি স্থগিতের বিষয়ে আমরা এখনো কোনো লিখিত কপি পাইনি, আদালতের কপি পাওয়ার পর এক্সিকিউটিভ কমিটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে। আইনগত দিক পর্যালোচনা করে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাব।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ভিডিও বার্তায় ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১০

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১১

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১২

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৩

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৪

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৫

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৬

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৭

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৮

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৯

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

২০
X