শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হিজড়াদের ওপর হামলার ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ

জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

‘শেরপুরে হিজড়াদের সরকারি আবাসনে’ হামলার ঘটনায় যথাযথ তদন্তপূর্বক আইনগত পদক্ষেপ গ্রহণ করে জাতীয় মানবাধিকার কমিশনে প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশ সুপার, শেরপুরকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর প্রতিবেদনের জন্য ধার্য করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) কমিশনটির চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এই নির্দেশ দেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হিজড়াদের পুনর্বাসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে সামাজিক বিভিন্ন ক্ষেত্রে হিজড়াদের অংশগ্রহণ বেড়েছে। হিজড়াদের বৈষম্য দূরীকরণ, আর্থসামাজিক উন্নয়ন ও তাদের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় মানবাধিকার কমিশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়েছে সেখানে হিজড়া সম্প্রদায়ের মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সরকারি আবাসনে সন্ত্রাসী হামলা কোনোভাবেই কাম্য হতে পারে না। রাতের আঁধারে হিজড়াদের সরকারি আবাসনে আক্রমণ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

হিজড়াদের আবাসনে কারা কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি।

অভিযোগ নামায় উল্লেখ করা হয়, শেরপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সুতিরপাড় এলাকায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীদের সরকারি আবাসনে রাতের আঁধারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে প্রায় অর্ধশতাধিক মানুষ লাঠিসোটাঁসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলার ঘটনা ঘটায়।

হামলায় হিজড়াদের মারপিট, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণে বাঁচতে আতঙ্কিত হিজড়ারা বুধবার মধ্যরাত থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় আশ্রয় নেয়। এ ঘটনায় শেরপুর সদর থানায় শেরপুর জেলা হিজড়া সংগঠনের সভাপতি নিশি সরকার বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

১০

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

১১

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

১২

যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

১৩

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

১৪

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা জারি

১৫

সকালের মধ্যে ৮ অঞ্চলে বৃষ্টির আভাস

১৬

গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়তে পারে আর্জেন্টিনার

১৭

খলিফা আল-থানির মৃত্যুতে অস্ট্রেলিয়ান মুসলিম কমিউনিটির শোক প্রকাশ

১৮

ফাইনালের আগে মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা

১৯

কোনো ট্রলারেরই নেই গভীর সমুদ্রের লাইসেন্স, তবুও বছরের পর বছর সাগরে যাত্রা

২০
X