বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৫:৩৯ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আদালত প্রাঙ্গণে বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের হাতাহাতি

আদালতে বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের হাতাহাতি। ছবি : সংগৃহীত
আদালতে বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের হাতাহাতি। ছবি : সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক আসামি তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের রায়কে ঘিরে আদালতপাড়ায় বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২ আগস্ট) বিকেল ৪টা ২ মিনিটে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামানের আদালত রায় ঘোষণার পর বিএনপিপন্থি আইনজীবীরা জুতা মিছিল শুরু করে। একপর্যায়ে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা।

রায়ে তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিএনপিপন্থি আইনজীবীরা বলেন, আমরা এ রায়ের প্রতি ধিক্কার জানাই। আজকের এ রায়ে আবারও প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন বলতে কিছু নেই। এ ধরনের ফরমায়েশি রায় আদালত অবমাননার শামিল।

অন্যদিকে আওয়ামীপন্থি আইনজীবীরা এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

তারা বলেন, দেশে যে আইনের শাসন রয়েছে তা এই রায়ে আবারও প্রমাণিত হলো। ৪২ জনের সাক্ষ্যগ্রহণের পর আজকের এ রায়কে কোনোভাবে ফরমায়েশি রায় বলার সুযোগ নেই। এ রায়কে যদি কেউ ফরমায়েশি রায় বলে আখ্যা দিতে চায় তাহলে তা আদালত অবমাননার শামিল।

এর আগে দুদকের করা মামলাটি রায়ের জন্য ২ আগস্ট দিন ধার্য করেন আদালত। বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ রায়ের দিন ধার্য করেন।

কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৩ মাস সাজা ভোগ করতে হবে।

অপরদিকে জুবায়দা রহমানকে কারাদণ্ডের পাশাপাশি ৩৫ লাখ জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও ১ মাস সাজা ভোগ করতে হবে।

সেই সঙ্গে তারেক-জুবাইদা দম্পতির অপ্রদর্শিত সম্পদ হিসেবে ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

এ মামলায় তাদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজল।

২০২২ সালের ১ নভেম্বর পলাতক তারেক ও জুবাইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। চলতি বছরের ৫ জানুয়ারি আদালত গ্রেপ্তার পরোয়ানার তামিল প্রতিবেদন গ্রহণ করেন। এরপর তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত। গত ১৩ এপ্রিল আদালত পলাতক তারেক ও জুবাইদার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। ২১ মে আদালতে মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা সাক্ষ্য দেন।

গত ২৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম শেষ সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন। এ নিয়ে মামলাটিতে ৫৬ সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৭ জুলাই দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপরই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জুবাইদা। ওই বছরই এ আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

এ সংক্রান্ত চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জুবাইদার করা মামলা বাতিলের আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। একইসঙ্গে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জুবাইদাকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতের এ খারিজ আদেশের বিরুদ্ধে ওই বছরই লিভ-টু-আপিল করেন জুবাইদা। এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ লিভ-টু-আপিল খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সকে ভয় নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি: মরক্কো কোচ

দাওরায়ে হাদিসের অনুমোদনে ন্যূনতম ৫০ শিক্ষার্থীর শর্তের প্রস্তাব মহিউদ্দীন ফারুকীর

মার্কিন রণতরিতে হামলা করেছে ‘জাপান’, মুখ ফসকে বললেন ট্রাম্প

প্রাথমিকের বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না 

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই: হাইকোর্ট

মীর শাহে আলমকে বিতর্কিত করে প্রধানমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে: রাশেদ খাঁন 

বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল

টিকটকের গাইডলাইনের ফাঁদে বাংলাদেশ, মুছে গেল ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও

বিশ্বকাপে মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন, আজ দাফন

১১

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

১২

ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে

১৩

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৫

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

১৬

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

১৭

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

১৮

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

১৯

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলদ-ঔষধি গাছ বিতরণ

২০
X