কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের নিবন্ধন ইস্যুতে আপিল শুনানির নতুন তারিখ ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি আলোচনায় থাকা রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যুতে আপিল শুনানি আগামী ১০ আগস্ট ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

উচ্চ আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয় শুনানির জন্য আজ কার্যতালিকায় ছিল।

শুনানির শুরুতেই রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, মামলা কার্যতালিকায় রয়েছে। এর মধ্যেই আগামী ৪ আগস্ট (শুক্রবার) সমাবেশ ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে আদালত অবমাননা হবে। এ সময় আপিল বিভাগ বলেন, আদালত অবমাননার আবেদন আনুন, শুনানির পর বিষয়টি নির্ধারণ হবে। পরে নিবন্ধন ইস্যুতে আপিল শুনানির তারিখ আগামী ১০ আগস্ট ধার্য করেন আদালত।

গত ২৬ জুন মওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. হুমায়ুন কবির ও ইমদাদুল হক নামে তিন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দাবি করেন এবং তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।

আরও পড়ুন : জামায়াতের সঙ্গে দূরত্ব কমাতে বিএনপি নেতাদের নির্দেশ

রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, জামায়াতের বিরুদ্ধে আমরা দুটি আবেদন করেছি। তার মধ্যে একটি হলো আদালত কর্তৃক নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সেই নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি করেছে তারা, যেটা আদালত অবমাননার শামিল। আরেকটি হলো জামায়াতের ব্যানারে বা তাদের প্রতীক ব্যবহার করে রাজনৈতিক সব ধরনের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১০

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১১

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৩

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৪

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১৬

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১৭

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১৮

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৯

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X