কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গোলাপ, এস কে সুর, রাজউকের উজ্জ্বলকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

ধারাবাহিকভাবে আবদুস সোবহান গোলাপ, সিতাংশু কুমার সুর চৌধুরী ও উজ্জ্বল মল্লিক।
ধারাবাহিকভাবে আবদুস সোবহান গোলাপ, সিতাংশু কুমার সুর চৌধুরী ও উজ্জ্বল মল্লিক।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরী ও রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিককে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

একই সঙ্গে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এস কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চোধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীকে।

বুধবার (০২ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার অনুসন্ধান চলাকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। দুদকের পক্ষে মামলার শুনানি করেন প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

অন্যদিকে মঙ্গলবার (০১ অক্টোবর) আলোচিত সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদ এবং বগুড়া-২ আসনের সাবেক এমপি জাপা নেতা শরিফুল ইসলাম জিন্নাহকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

১০

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

১১

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

১২

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

১৩

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

১৪

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১৫

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১৬

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১৭

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৮

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৯

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

২০
X