কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৬ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ৭ দিনের রিমান্ডে

শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। ছবি : সংগৃহীত
শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। ছবি : সংগৃহীত

যুবদল নেতা শামীম হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরকে সাত দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

রোববার (০৬ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর তন্ময় কুমার বিশ্বাস আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে।

আসামিপক্ষের আইনজীবীরা আদালতের কাছে রিমান্ড আবেদন বাতিল পূর্বক জামিন প্রার্থনা করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের যুক্তি-তর্ক শুনে ও মামলার গুনাগুণ বিবেচনা করে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় আবুল কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি।

১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন আবুল কালাম আজাদ। ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেব নিয়োগ পান। পরে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মুখ্য সচিব হিসেবে পদোন্নতি পান। শেখ হাসিনার আস্থাভাজন এই কর্মকর্তা একইসাথে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কও ছিলেন।

প্রসঙ্গত, গতবছরের ২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশের ডাক দিলে একই দিনে পাল্টা সমাবেশ ডাকে আওয়ামী লীগ। এই সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যৌথ হামলায় অনেকে আহত হন এবং শামীম নামক এক যুবদল নেতা নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আবুল কালাম আজাদ ও হুমায়ুন কবির সেই মামলার এজহার নামীয় আসামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্প শক্তিশালী হলেই শক্তিশালী হবে অর্থনীতি: অর্থমন্ত্রী

মনু নদীর বাঁধ ভেঙে পানিবন্দি ৭ হাজার মানুষ

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে যারা

ইসলামী ব্যাংকের অস্থিরতার ঢেউ শরিয়াহ্ ব্যাংকে

ড্রেন হয়েছে, দুর্ভোগ কমেনি- সামান্য বৃষ্টিতেই ডুবছে খুলনা

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা

রাজধানীসহ সারা দেশে টানা দুই দিন ভারী বৃষ্টির আভাস

ঘরে গর্ত খুঁড়ে বাবাকে জীবন্ত মাটিচাপার চেষ্টা

১০

শেরপুরে বাড়ছে নদ-নদীর পানি

১১

হাঁটুপানিতে নেমে ত্রাণ বিতরণ করলেন জামায়াত আমির

১২

ব্রাজিলিয়ান ম্যাজিক বাংলাদেশে? / নেইমারের সিভিতে তোলপাড়!

১৩

ভারতের বাজারে এলো সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন ‘আউইক্লি’ 

১৪

শাহরুখপুত্রের মানবিকতায় মুগ্ধ ভক্তরা

১৫

কুবিতে ফের নিয়মবহির্ভূত ডিন নিয়োগের অভিযোগ

১৬

বাড়ছে গোমতীর পানি, ফসল হারানোর শঙ্কায় চরাঞ্চলের কৃষকরা

১৭

বিশ্বকাপ জিতলেই জাতীয় ছুটি ঘোষণা হতে পারে ইংল্যান্ডে

১৮

প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের

১৯

উজানের ঢল, বৃষ্টি ও ভাঙনে আতঙ্কে হরিজন পল্লী

২০
X