বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গার্মেন্টস কর্মীকে ধর্ষণের পর হত্যা, অতঃপর...

বরিশালে লঞ্চের কেবিনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন। ছবি : কালবেলা
বরিশালে লঞ্চের কেবিনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন। ছবি : কালবেলা

বরিশালে লঞ্চের কেবিনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। সোমবার (৭ অক্টোবর) দুপুরে আদালতের বিচারক হোসেন এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি পিরোজপুরের ভান্ডারিয়ার সুমন মিপাই (৩০) আদালতে উপস্থিত ছিলেন।

বরিশালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের আইন কর্মকর্তা উম্মে আসমা শেলী জানান, ২০১৯ সালের ১৯ জুলাই গার্মেন্টস কর্মী আঁখি আক্তার জাতীয় পরিচয়পত্র করার জন্য ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। সুরভী-৮ লঞ্চে বরিশালে আসার পথে কেবিন না পেলে আসামি সুমন সিপাই তাকে স্টাফ কেবিন ম্যানেজ করে দেয়। রাতে সে আঁখির কেবিনে গিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় সে ডাক-চিৎকার দিলে আসামি তাকে গলাচেপে হত্যা করে পালিয়ে যায়। পরে ভোরে বরিশাল নৌ-বন্দর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আঁখির বাবা বজলু বেপারি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ এ ঘটনায় জড়িত সুমন মিপাইকে একমাত্র আসামি করে আদালতে চার্জ গঠন করে। আদালত ২৫ জনের মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

ইউল্যাবে শিক্ষার্থীদের মুখোমুখি ‘মাস্তুল’ টিম

রাঙামাটিতে ১৯০ মিমি বৃষ্টিপাত রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

সড়কে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে

উপকূল থেকে ৭ জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

সরকারি চাকরিতে শূন্য পদ কত জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

১০

গণভোট বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে ১১ দলের স্মারকলিপি

১১

ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

১২

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এটা বদলে দেখাও’

১৩

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান

১৪

তুরস্ককে এফ-৩৫ সরবরাহ নিয়ে মুখোমুখি অবস্থানে ট্রাম্প-নেতানিয়াহু

১৫

কাঁঠালের বিচি খাচ্ছেন? জানুন, এটি ক্ষতিকর নাকি উপকারী

১৬

ওয়াকফের ১৩ শতক জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন

১৭

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

১৮

ফের কমলো জেট ফুয়েলের দাম

১৯

চলতি বছর বৈশ্বিক গ্যাসের চাহিদা কমবে, বলছে আইইএ

২০
X