মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৫২ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু

আদালত চত্বরে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। ছবি : কালবেলা
আদালত চত্বরে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। ছবি : কালবেলা

রিমান্ড শেষে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, হেনরী-লাবু দম্পতিকে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে আরও দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হেনরী ও লাবুকে আদালতে তোলা হয়।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে গুলিতে নিহত হন জেলা যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদল কর্মী মো. সুমন ও যুবদলের কর্মী আব্দুল লতিফ। এ তিন হত্যাকাণ্ডের ঘটনায় গত ২২ আগস্ট নিহতদের পরিবারের পক্ষ থেকে সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করে পৃথক তিনটি হত্যা মামলা করেন।

মামলার অন্যতম আসামি জান্নাত আরা হেনরী ও শামীম তালুকদার লাবুকে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার জেলার বর্ষীজোড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব। ২ অক্টোবর তাদের সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, হেনরী ও লাবুর বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। একটি মামলায় সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বাকি মামলাগুলোতেও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

কালবেলা/এসওআর/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X