কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৫:০৮ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগসহ ১১ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে রিট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দলসহ ১১ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম এ রিট দায়ের করেন।

অন্য রাজনৈতিক দল হলো– জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, বিকল্পধারা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) (দিলীপ বড়ুয়া), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ)।

রিটের প্রার্থনায় দেখা যায়, নির্বিচারে মানুষ হত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা, বেআইনি প্রক্রিয়ায় অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য আওয়ামী লীগসহ ১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

এ ছাড়াও ১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে দলগুলোকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে রিটে।

এদিকে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে আরও একটি রিট করেছেন তারা। রিটের ওপর আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে শুনানি হতে পারে।

রিট দুটির কথা জানিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিনের একদিন আগে মৃত্যু, কী হয়েছিল শাপুর জাদরানের?

ভারতে জন্মগতভাবে কানবিহীন বাংলাদেশি শিশুর প্রতিস্থাপন সম্পন্ন

১০ বছর পর ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’

রক্ত দেওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় শরীরে কী কী ঘটে? জানুন

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

সিলেটের কিনব্রিজ-ঘড়িঘর দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

চার বিভাগে ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শিশু মাহফুজ অপহরণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট নিয়ে বিড়ম্বনায় রোগীরা

মারা গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

১০

চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড

১১

কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকার / আব্দুল আজিজকে ঘিরে ঘটনার জন্য তিনি নিজেই দায়ী: লিটুর স্ত্রী

১২

বিপদ কেন আসে, এটি আপনার কৃতকর্মের ফল নাকি পরীক্ষা?

১৩

আর্জেন্টিনাসহ ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত করল যেসব দল

১৪

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

১৫

নদ-নদীর পানি বেড়ে ১৮ জেলায় বন্যার শঙ্কা

১৬

বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৭

২০২৭ সালের হজের খরচ আরও বাড়বে কি? যা জানা গেল

১৮

মুক্তিপণ দাবি  / বিএনপি ও যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

১৯

কাবাঘর ধোয়ার কাজে যে ৮ উপকরণ ব্যবহার করা হয়

২০
X