কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর বংশালে ২৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

উদ্ধার হওয়া ২৫টি ককটেল সদৃশ বস্তু। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া ২৫টি ককটেল সদৃশ বস্তু। ছবি : কালবেলা

রাজধানীর বংশালে ২৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলোকে নিষ্ক্রিয় করেন।

শনিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ফুলবাড়িয়া বিআরটিসি টিকিট কাউন্টারের পশ্চিম পাশে ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছন থেকে এ ককটেল সদৃশ বস্তুগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

বংশাল থানাধীন ফুলবাড়িয়া ওয়াসা পানির ট্যাংক অফিসের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানা পুলিশ। পরে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার রাত বংশাল থানাধীন ফুলবাড়িয়া বিআরটিসি টিকিট কাউন্টার সংলগ্ন পশ্চিম পাশে ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছনে একটি রেইনট্রি গাছের গোড়ায় ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বংশাল থানা পুলিশকে বিষয়টি জানায়। বংশাল থানা পুলিশের একটি টিম সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলের আশপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে।

সিটিটিসি জানায়, ককটেল সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি বংশাল থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে রাত ১১টায় বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল ঘটনাস্থলে যায়। এরপর সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।

থানা সূত্র আরও জানায়, বিষয়টি তদন্ত করছে বংশাল থানা পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিতার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১০

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১১

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১২

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৩

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৪

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১৫

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৬

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

১৭

স্কুলছাত্রীকে অপহরণ-হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

১৮

শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী 

১৯

যে ৪ কারণে আজ আর্জেন্টিনাকে হারাতে পারে ইংল্যান্ড

২০
X