কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক এমপি মেজর (অব.) এম এ মান্নান। ছবি : সংগৃহীত
সাবেক এমপি মেজর (অব.) এম এ মান্নান। ছবি : সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৫ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মোহাম্মদ শামীম খন্দকার অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, আব্দুল মান্নান ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গকরণ, অসদাচরণ ও প্রতারণামূলকভাবে কাগজে প্রতিষ্ঠান মেসার্স টেলিকম সার্ভিস লিমিটেডের নামে ৮ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

অভিযুক্ত ব্যক্তি বিদেশ পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পারায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানায় দুদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১০

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১১

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১২

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১৩

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৪

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৫

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৬

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৭

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৮

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৯

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

২০
X