কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম কারাগারে

আদালতে তোলার সময় সোলায়মান সেলিম। ছবি : কালবেলা
আদালতে তোলার সময় সোলায়মান সেলিম। ছবি : কালবেলা

চকবাজার মডেল থানার হত্যা মামলায় হাজি সেলিমের বড় ছেলে এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোলায়মান সেলিমকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার মডেল থানার পরিদর্শক মো. আবুল খায়ের। তবে আদালতে মূল নথি না থাকায় রিমান্ড শুনানি পরে অনুষ্ঠিত হবে মর্মে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট চানখাঁরপুল মোড়ে ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলনে হোসেনী দালান এলাকার কাজল প্লাস্টিক কারখানায় কর্মরত মো. রাকিব হাওলাদার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এলোপাথাড়ি গুলিতে পেটে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর রাকিববের বাবা মো. জাহাঙ্গীর হোসেন চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার প্রেক্ষিতে বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। সোলায়মান সেলিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হন। তার পিতা সাবেক সংসদ সদস্য হাজি সেলিমও বর্তমানে কারাগারে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X