কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১২:০৭ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

হেমায়েতপুরের আতঙ্ক তাজুল গ্রেপ্তার

তাজুল ইসলাম তাজু। ছবি : কালবেলা
তাজুল ইসলাম তাজু। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা, মাদক কারবার, চাঁদাবাজি, দখলদারিসহ হাফ ডজন মামলার আসামি তাজুল ইসলাম তাজুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে তাকে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিফ মাহমুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তাজুল হত্যাসহ অনেক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাভার তেঁতুলঝোড়া ৬নং ওয়ার্ড যুবলীগ কর্মী তাজুল ইসলাম তাজু। তাকে হেমায়েতপুরের যাদুরচর এলাকার মানুষ চেনে ফেন্সি তাজু নামে। মাদক ছাড়াও অবৈধ অস্ত্রের ব্যবসার অভিযোগ আছে ফেন্সি তাজুর বিরুদ্ধে। ২০০৫-২০০৬ সালে অস্ত্র ও মাদকসহ যৌথবাহিনীর হাতে আটকের পর দীর্ঘদিন কারাগারে থাকতে হয় তাজুকে। এছাড়াও ২০১৪ সালে অন্য একটি মাদক মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এলাকার বিভিন্ন শাখা রাস্তা আটকে এবং দোকান থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করছেন তাজুল ইসলাম। চাঁদা দিতে রাজি না হওয়ায় অনন্ত ২০-২৫ জনকে পিটিয়ে আহত করেছেন তিনি। এছাড়াও ভাই জহির ও সামসুলের সহযোগিতায় এলাকার ডিস, ব্রডব্যান্ড, ট্রাক, ঠিকাদারি ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা নিজের দখলে নিয়েছেন।

সরকার পতনের পরও বেপরোয়া তাজুল গত ১৮ আগস্ট এলাকার ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীদের ওপর হামলা করেন। এ অভিযোগে সাভার মডেল থানায় তাজুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন আল আমিন নামে এক ব্যক্তি।

লিখিত অভিযোগে তিনি বলেছেন, গত ৭ আগস্ট তাজুল ও তার সহযোগীরা আমার ইন্টারনেটের মেইন সংযোগ বা সাপ্লাই সংযোগের তার ও বক্সগুলো ভেঙে ফেলে। যাতে আমার ইন্টারনেট লাইন সাপ্লাই দেওয়া সমস্যা হয় এবং আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই।

এ বিষয়ে গত ১৪ আগস্ট মিলিটারি ফার্মে একটি অভিযোগ দায়ের করি। এর পরদিন তাজুল ও তার সহযোগীরা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে বেধড়ক পিটুনি দিয়ে প্রায় ৩০ মিনিট আটকে রাখে।

র‌্যাব জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারের রানা প্লাজার সামনে গত ৫ আগস্ট সকালে বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হত্যা মামলার (সাভার মডেল থানা) এজাহারভুক্ত আসামি তাজুল। তাজুলকে থানা পুলিশে হস্তান্তর করা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা জারি

সকালের মধ্যে ৮ অঞ্চলে বৃষ্টির আভাস

গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়তে পারে আর্জেন্টিনার

খলিফা আল-থানির মৃত্যুতে অস্ট্রেলিয়ান মুসলিম কমিউনিটির শোক প্রকাশ

ফাইনালের আগে মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা

কোনো ট্রলারেরই নেই গভীর সমুদ্রের লাইসেন্স, তবুও বছরের পর বছর সাগরে যাত্রা

বিশ্ব ক্রীড়াঙ্গনে দুই টিনেজারের দাপট

বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী: হুইপ দুলু

ফাইনাল ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১০

কালবেলায় সংবাদ প্রকাশ: জিম্মিদশা থেকে মুক্তি পেলেন ২ শতাধিক উদ্যোক্তা

১১

ক্রিকেটের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই

১২

শেখ হাসিনা এত বাহাদুর হলে পালালেন কেন: প্রশ্ন রিজভীর 

১৩

তন্বীর রক্তমাখা ছবি নিয়ে ‘প্রোপাগান্ডা’ চলছে, দাবি সর্বমিত্র চাকমার

১৪

যাত্রাপথে বিড়ম্বনার শিকার আর্জেন্টিনা

১৫

চীনের নেতৃত্বে ২৯ দেশের নতুন ‘এআই জোট’

১৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল

১৭

৫০ বছর ইমামতির পর অবসর, ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

১৮

মসজিদের ইমামকে ঘিরে বিরোধে ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

১৯

ডোপ কেলেঙ্কারিতে ৩ মাসের জন্য পাকিস্তানি ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি

২০
X