বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

দুদকের মামলায় খালাস পেলেন খন্দকার মোশাররফ

খন্দকার মোশাররফ। পুরোনো ছবি
খন্দকার মোশাররফ। পুরোনো ছবি

দুদকের দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

খন্দকার মোশাররফ হোসেনের আইনজীবী বোরহান উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, ২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরে এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এর আগে ২৮ নভেম্বর অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা আরেক মামলায় ছেলেসহ খালাস পান খন্দকার মোশাররফ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৩

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৪

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

১৫

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

১৬

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

১৭

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

২০
X