কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সমুদ্রগামী জাহাজের পলাতক নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সমুদ্রগামী জাহাজ। ছবি : সংগৃহীত
সমুদ্রগামী জাহাজ। ছবি : সংগৃহীত

বিভিন্ন সমুদ্রগামী জাহাজ থেকে সিডিসিধারী পলাতক নাবিকের বিরুদ্ধে বিজ্ঞ নৌ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) নৌ অধিদপ্তরের মহাপরিচালক (পরিদর্শন শাখা) কমডোর মোহাম্মদ মাকসুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকদের তালিকা প্রকাশ করা হয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকের তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন- মো. সোহানুর রহমান (সিডিসি নং সি/ও/১১৬১৭), মোহাম্মদ আরিফুল ইসলাম (সিডিসি নং সি/ও/৩০৭৩০), আবু সুফিয়ান (সিডিসি নং টি/৩০০৫৮), মোস্তফা কামাল (সিডিসি নং টি/৩২৮৪৪), ইসকান্দর মিজি (সিডিসি নং টি/৩৪০৬৫), মো. সানাউল্লাহ (সিডিসি নং টি/২৯৬৩৮), মোহাম্মদ আনোয়ারুজ্জামান (সিডিসি নং টি/২৯৫০৪), মো. আব্দুল কুদ্দুস (সিডিসি নং টি/৩০৯৫২), আমিনুল ইসলাম (সিডিসি নং টি/৩২২২৮), ওপি হোসেন (সিডিসি নং টি/৩৪১৩১), মো. রফিকুল ইসলাম (সিডিসি নং টি/২৯৭৩৮), মোহাম্মদ মিজানুর রহমান (সিডিসি নং টি/২৯৭৮৭), মোহাম্মদ শেখ আলম (সিডিসি নং টি/৩৪৩০৬), মো. মেহেদী হাসান (সিডিসি নং টি/৩৪৩৩২), মো. আল আমিন (সিডিসি নং টি/৩৪৩৩৫), মো. ইমাম হোসেন (সিডিসি নং টি/৩১৬৪১), এনামুল হক (সিডিসি নং টি/৩১৩৯৩), মো. ইমরুল হোসেন (সিডিসি নং টি/৩৪৭৭৯) এবং মোহাম্মদ ইব্রাহীম (সিডিসি নং টি/৩১২৮৬)।

বিজ্ঞপ্তিতে কেউ যদি গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকদের সম্পর্কে অবগত থাকেন তাহলে নিকটস্থ থানায় অথবা নৌ পরিবহন অধিদপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হয়।

এ ছাড়া গ্যারান্টারদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে এবং একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে এ যাবৎ বিভিন্ন সময়ে বিভিন্ন জাহাজ থেকে পলাতক নাবিক অথবা গ্যারান্টারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১০

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১১

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১২

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৩

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৪

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৫

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৬

করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থবিল পাস

১৭

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৮

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১৯

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

২০
X