কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অপু হত্যা: রিমান্ড শেষে ৬ আসামি কারাগারে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় শ্রমিক লীগ নেতা অপু ইসলাম হত্যা মামলায় ছয় আসামির রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

আসামিরা হলেন- মো. শাহাদাত হোসেন, মো. মোরশেদ হোসেন, মো. হামিদুল ইসলাম, সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান কবির।

এদিন রিমান্ড শেষে ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মেহেদী হাসান। ওই সময় আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১১ জুন ছয় আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে অপু রাস্তা দিয়ে যাওয়ার সময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান কবিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর তারা অপুকে পাশের একটি ভবনের সাত তলায় নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দেয়।

পরবর্তীতে একই দিনে রাত ৮টার দিকে বাকি আসামিরা বিষয়টি মীমাংসার কথা বলে অপুকে ডেকে নিয়ে যায়। এরপর তারা অপুকে অকথ্য ভাষায় গালাগাল করলে অপু তার প্রতিবাদ করে। একপর্যায়ে ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে তাকে নিচে ফেলে দেয়।

গুরুতর আহত অবস্থায় অপুকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ১০ জুন নিহত অপুর বড় ভাই খোরশেদ বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১০

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১১

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১২

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৩

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১৪

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৫

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৬

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৭

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৮

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৯

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

২০
X