কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি শরিফুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। ছবি : সংগৃহীত
সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। ছবি : সংগৃহীত

বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসীনা আকতারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. সিফাত হাসান দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের পক্ষে শুনানি করেন। পরে বিচারক নিষেধাজ্ঞার আদেশ দেন।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও স্ত্রী মোহসীনা আকতার ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং এ সম্পদের তথ্য গোপন, স্থানান্তর রূপান্তর ও হস্তান্তর করেছেন।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, মোহসিনা ও শরিফুল সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বর্ণিত আসামিরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির 

র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

নদী দখল-দূষণ রোধে কঠোর নির্দেশনা

১০

৪০ বছর পর বিশ্বকাপের সেমিতে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড

১১

পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

১২

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

১৩

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

১৪

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

১৫

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

১৬

ঝুলন্ত তারে লাগা বলে ইংল্যান্ডের গোল, ফিফা কী বলছে

১৭

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

১৮

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, তিন দেশে পাল্টা আঘাত তেহরানের

১৯

শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

২০
X