কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ
সিএনজিতে অগ্নিসংযোগ

ছাত্রদলের সাবেক সভাপতি-সম্পাদকসহ ২০ জনের খালাস

আব্দুল কাদের ভুইয়া জুয়েল ও হাবিবুর রশীদ হাবিব। ছবি : সংগৃহীত
আব্দুল কাদের ভুইয়া জুয়েল ও হাবিবুর রশীদ হাবিব। ছবি : সংগৃহীত

দশ বছর আগে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে গাড়ি ভাঙচুর ও সিএনজিতে অগ্নিসংযোগের অভিযোগে রমনা মডেল থানায় করা মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীবসহ বিএনপির ২০ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আবুল কালাম আজাদ নামে বিএনপির এক কর্মীর দণ্ডবিধির দুই ধারায় চার বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে, দুই ধারার সাজা একসাথে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী মহি উদ্দিন চৌধুরি বিষয়টি কালবেলাকে জানিয়েছেন।

খালাস পাওয়া আসামিরা হলেন- রাইসুল ইসলাম, জাকির হোসেন, মিজান, আওয়াল, আশরাফুজ্জামান, সেলিম, জিন্নাত, দোলোয়ার হোসেন, মামুন, রশিদ, ইকবাল, মহসিন, আকরাম হোসেন, নাজমুল, ইমাম উল মজিদ, আশরাফ হোসেন, হাশেম ও জাহাঙ্গীর আলম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১২ মার্চ বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে মিছিল বের করে। সে সময় ছাত্র দলের সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ ২১ জনসহ ৪০/৫০ জন বিএনপির নেতাকর্মীরা আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে ইট পাটকেল, লাঠিসোটা, রড, হকিস্টিক নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আসামিদের নিক্ষিপ্ত ইট ও বিস্ফোরিত স্প্রিন্টারের আঘাতে এসআই আশফাক রাজীব হাসান, কনস্টেবল আব্দুর রাজ্জাক, আনছার, জাকির হোসেন ও খালেক গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে আগুনে পোড়া সিএনজি, পাঁচটি বাঁশের লাঠি, ১৫টি ইটের টুকরো ও দশটি গাড়ির গ্লাস জব্দ করা হয়। এ ঘটনার পরেরদিন রমনা থানার এসআই হানিফ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৮ জুন আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলা বিচার চলাকালে আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

১০

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

১১

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

১২

আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দেকে কতটা চেনেন, তাদের ফুটবল ইতিহাস কেমন?

১৩

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো, স্ত্রীর মৃত্যুদণ্ড

১৫

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

১৬

যে কারণে বিতর্কের মুখে পড়ল শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা

১৭

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

১৮

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

১৯

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

২০
X