কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এস আলমের শ্যালক আরশেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। ছবি : সংগৃহীত
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। ছবি : সংগৃহীত

আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের (এস আলম) শ্যালক গাজীপুরের আরমান্ডা স্পিনিং মিলসের মালিক ও কমার্স ব্যাংকের পরিচালক মোহাম্মদ আরশেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের পক্ষে উপসহকারী পরিচালক ফয়েজ আহমেদ নিষেধাজ্ঞার আবেদন করেন।

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, আরমান্ডা স্পিনিং মিলসের মালিক, কমার্স ব্যাংকের পরিচালক ও এস আলমের শ্যালক মো. আরশেদ এস আলম কর্তৃক লুটকৃত কয়েক হাজার কোটি টাকা তার হেফাজতে স্থানান্তরপূর্বক তার ও তার স্ত্রী জেসমিন আরশেদ এর মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ ও মানিলন্ডারিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ব্যক্তির বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধের সাথে সম্পৃক্ততা রয়েছে।

বিশ্বস্তসূত্রে জানা গেছে, মোহাম্মদ আরশেদ দেশ ছেড়ে বিদেশ পলায়ন করতে পারেন। এ মূহর্তে সে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র ধ্বংসসহ অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X