কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের ৬৫ বিঘা জমি জব্দের আদেশ

পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত
পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত

পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হকের নামে থাকা ৬৫ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী ফারজানা মোজাম্মেল ও সন্তান গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা বেশ কয়েকটি জমি জব্দেরও আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মো. মোজাম্মেল হকের নামে থাকা ৬৫ বিঘা জমির দাম ২ কোটি ১৯ লাখ ৩২ হাজার টাকা দেখানো হয়েছে। এ ছাড়া তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের নামে থাকা দুই কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ১২টি দলিলের জমি ও সন্তান গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা ৭৯ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ১০টি দলিলের জমি জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের নামে যে ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে সেসব হিসাবে ১৪ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার টাকা রয়েছে।

আবেদনে বলা হয়েছে, গাজী মো. মোজাম্মেল হক ও অন্যদের বিরুদ্ধে সরকারি চাকরীজীবী হয়েও অবৈধভাবে ব্রিজ ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যানসহ ৯টি প্রতিষ্ঠানের মালিকানা অর্জন, বাড়ি দখল, রিমান্ডে নির্যাতন করে জমি লিখে নেওয়া, অবৈধভাবে নদী ভরাট করে স্থাপনা নির্মাণ করেছেন। এভাবে তিনি নিজ নামে, তার স্ত্রী ফারজানা মোজাম্মেল ও সন্তান গাজী বুশরা তাবাসসুমমের নামে ৬৭টি ব্যাংক হিসাবে ৪৯৭ কোটি ৫৬ লাখ টাকা জমা করেন।

এর মধ্যে ৪৮৫ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন ও বর্তমানে ১৭ কোটি ২০ লাখ টাকা স্থিতি রয়েছে। অবৈধ আয় ব্যাংকিং চ্যানেলে অন্তর্ভুক্ত করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধপূর্বক বিদেশে অর্থ পাঁচার এবং পরিবারের সদস্যেদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ গাজী মো. মোজাম্মেল হকেত নিজ নামে ও স্ত্রী এবং সন্তানদের নামে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে স্থাবর জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

নদীতে গোসলে নেমে ৪ শিশুর মৃত্যু

মেসি ম্যাজিক বনাম ইংল্যান্ডের রক্ষণব্যূহ: যেখানে হেরে গেলেন টুখেল

সাবরিনা রুবিনের রচনায় সংগীতশিল্পী শুভ্র দেবের জীবনী

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

মাদক সেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতা খুন

ইরানের ৮ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া

১০

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দোরগোড়ায় আর্জেন্টিনা!

১১

আর্জেন্টিনার জয়ে খুশির জোয়ারে ভাসছে শোবিজ অঙ্গন

১২

ইরানে মার্কিন হামলা, খালি করা হলো শিশুদের ক্যানসার হাসপাতাল

১৩

প্রসঙ্গ রথযাত্রা

১৪

সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা

১৬

সংঘাত ‘নতুন অঙ্গনে’ ছড়িয়ে পড়বে, ইরানের হুঁশিয়ারি

১৭

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্ব সাপ দিবস আজ

২০
X