কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৪:৫০ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
মার্চ ফর খেলাফত

নিষিদ্ধ হিযবুত তাহরীর ২ সদস্য রিমান্ড শেষে কারাগারে

গ্রেপ্তার হিজবুত তাহরীরের তিন সদস্য। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হিজবুত তাহরীরের তিন সদস্য। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন- মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসান।

শনিবার (৮ মার্চ) দুপুরে আসামিদের একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার (৭ মার্চ) এই দুই আসামিসহ ৩ জনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আরেক আসামি হলেন মনিরুল ইসলাম। তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি, উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে ৭ মার্চ শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম উত্তর গেটে মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘোষণা করে।

এ জন্য উত্তরা পশ্চিম থানাধীন ১১নং সেক্টরস্থ ১৬নং রোডের ৪৬নং বাসার ২য় তলায় আসামি মোহতাসিন বিল্লাহর (৪০) বাসায় একত্রিত হয়ে শলাপরামর্শ করে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৭ মার্চ রাত ১২টা ৫ মিনিটে দুজনকে আটক করা হয়। অন্য আসামিরা কৌশলে পালিয়ে যায়। পরে ০৭ মার্চ রাত সাড়ে ১২টায় উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টরস্থ ১/এনং রোডের ১৬ নম্বর বাসার ৪ নম্বর ফ্ল্যাট থেকে আসামি মাহমুদুল হাসানকে (২১) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে জানায়।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X