কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১২:৪২ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : সংগৃহীত

নাশকতার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ পরোয়ানা জারি করেছেন। আজ মঙ্গলবার (২২ আগস্ট) আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, 'আসামিরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের শর্তে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন। পরবর্তীতে কোনো পদক্ষেপ না থাকায় আদালত তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ পরোয়ানা আসামিদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে।

অপর দু’জন হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসাইন।0

আদালত সূত্রে জানা গেছে, আগামী ১৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। এ মামলায় মোট ৩১ জন আসামি রয়েছেন। এদের মধ্যে সাদেকুর ইসলাম নামে একজন কারাগারে আটক রয়েছেন। এ ছাড়া অপর আসামিরা জামিনে রয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ মার্চ সকাল সাড়ে ৯টায় মতিঝিল থানাধীন এলাকায় জামায়াতে ইসলামীর ৪০০/৫০০ নেতাকর্মী জনতাবদ্ধ হয়ে রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সরকারে কাজে বাধাদান, কর্তব্যরত পুলিশদের হত্যার উদ্দেশে আঘাতসহ গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক মো. আবু জাফর বাদী হয়ে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, আরও কমতে পারে যেসব কারণে

আ.লীগের মিছিলে গেলেই অর্ধেক মাসের বেতন, ১৫ দিনেই জামিনের নিশ্চয়তা!

তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি: একদিনেই ৪ জনের মৃত্যু, সতর্কতা জারি

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

১০

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

১১

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১২

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

১৩

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১৪

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১৫

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

১৬

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৭

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১৮

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১৯

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

২০
X