কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৪:১৫ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রশ্নফাঁসের হোতা মুন্নুর ৬ তলা বাড়িসহ জমি জব্দ

জসিম উদ্দিন ভূইয়া মুন্নু। ছবি : সংগৃহীত
জসিম উদ্দিন ভূইয়া মুন্নু। ছবি : সংগৃহীত

মেডিকেল ও ডেন্টালের প্রশ্নফাঁসের মূল হোতা জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর মিরপুরের ছয়তলা বাড়িসহ ১২ দশমিক ৬০ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৬ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য জানান। দুদকের পক্ষে উপপরিচালক কে এম আসাদুজ্জামান জব্দের আবেদন করেন।

জব্দের আদেশ দেওয়া এসব জমি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন এলাকায়। যার মূল্য ধরা হয়েছে, ২ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ৭৪৩ টাকা।

জব্দের আবেদনে বলা হয়, জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর বিরুদ্ধে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৯ লাখ ৮১,৩৩৩ টাকার সম্পদ প্রদর্শন না করে তা গোপন করত : মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ২০ লাখ ২০ হাজার ৭০৯ টাকার সম্পদ অবৈধ উপায়ে অর্জন পূর্বক নিজ ভোগদখলে রেখে এবং অবৈধভাবে অর্জিত সম্পদের প্রকৃত উৎসের তথ্য গোপন করে এবং উক্ত সম্পদ অর্জন ও সম্পদের প্রকৃত তথ্য আড়াল করে সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তরের মাধ্যমে বৈধ করণের চেষ্টা করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ৬৪(৩) ধারায় মামলা রুজু করা হয়।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, আসামি তার অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদ সমূহ বিক্রি/হস্তান্তর করার অপচেষ্টা চালাচ্ছে। যা মামলাটির সুষ্ঠু তদন্ত ও মামলা প্রমাণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। আসামিদের স্বার্থ সংশ্লিষ্ট নিম্ন বর্ণিত স্থাবর সম্পদ সমূহ ক্রোক করা একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১০

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১১

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১২

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৩

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৪

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৬

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৭

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৮

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৯

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

২০
X