কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রিয়াজ হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে পলক

আদালত প্রাঙ্গণে জুনাইদ আহমেদ পলককে। ফাইল ছবি
আদালত প্রাঙ্গণে জুনাইদ আহমেদ পলককে। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় রিয়াজ হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১২ মার্চ এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ধানমন্ডি থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রিয়াজ। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের মা শাফিয়া বেগম।

এর আগে, নারায়ণগঞ্জে ৩টি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত শুনানি শেষে এ ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান কালবেলাকে বলেন, ৩টি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ৪ দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিদ্ধিরগঞ্জ থানায় ২টি এবং সদর থানায় ১টি হত্যা মামলায় এই রিমান্ড দেওয়া হয়।

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জের ২টি হত্যা মামলায় ৭ দিন করে ১৪ দিন ও সদর থানায় ১টি হত্যা মামলায় ৫ দিন রিমান্ড আবেদন করলে আদালত ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে পৃথক স্থানে তিনজন নিহত হন। মামলাগুলো হলো, গত ২৪ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় করা আহসান কবির শরিফ, ২২ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানায় করা হাফেজ সোলায়মান ও ১৭ আগস্ট সদর মডেল থানায় করা আবুল হাসান স্বজন হত্যা মামলা। এ হত্যা মামলায় পলককে আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোনে খুনির কল / ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি’ 

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে

সংগঠিত হোন, লড়াই এখনো বাকি: মাহফুজ আলম

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

ব্রাজিলের পরাজয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সমর্থক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের আদেশ বাতিল

অস্ত্রসহ ৪ জনকে আটক করল র‍্যাব

দেশের ১৮ জেলায় রাতের ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১০

ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা

১১

‘রোনালদো না খেললেই ভালো হতো’

১২

ট্রাম্পের ফোনে বালোগানের নিষেধাজ্ঞা বাতিল, ফুটবল দুনিয়ায় তোলপাড়

১৩

দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী 

১৪

বোনের বাসা থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

১৫

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

১৬

৫ বছরের শিশু ধর্ষণ-হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৭

‘আমির খান বারবার বিয়ে করবেন’, কেন বলেছিলেন সালমান

১৮

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়াতের

১৯

বিদ্যুৎস্পৃষ্ট সন্তানকে বাঁচাতে গিয়েছিলেন বাবা-মা, প্রাণ গেল ৩ জনের

২০
X