কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০৩:০৩ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘জুলাই-আগস্টের বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পুরোনো ছবি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পুরোনো ছবি

জুলাই-আগস্টের গণহত্যার বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টের গণহত্যায় ট্রাইব্যুনালের বিচার বানচাল করতে পতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন। একইসঙ্গে চিহ্নিত করা হয়েছে নেপথ্যের কুশীলবদের।

এর আগে, বুধবার (২ এপ্রিল) চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে।

তারও আগে গত ২৭ মার্চ চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, ৫ আগস্ট চাঁনখারপুলে পাঁচজনকে গুলিতে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। ঈদের পর ট্রাইব্যুনালে ওই প্রতিবেদন দাখিলের করা হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে চাঁনখারপুলে পুলিশের গুলিতে নিহত হয় আনাস। আনাস দশম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় গত ২ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১০

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১১

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১২

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৪

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

১৫

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

১৬

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১৮

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১৯

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

২০
X