কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জাল তালাকনামা ব্যবহারে আসামি রুহুলের ৪ বছরের কারাদণ্ড

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা। ছবি : সংগৃহীত
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা। ছবি : সংগৃহীত

জাল তালাকনামা দাখিল করার অভিযোগে আসামি মো. রুহুল আমিন জয়কে পৃথক দুই ধারায় ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে পেনাল কোডের ৪৬৮ ধারায় দুই বছরের সশ্রম করাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া পেনাল কোডের ৪৭১ ধারায় আসামির আরও দুই বছর সশ্রম করাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, আসামি মো. রুহুল আমিন জয় ২০২০ সালের ১৩ জানুয়ারি খোলা তালাকের জাল জাবেদা নকল সিআর মামলা নং-২২৫/১৯ এম.এম আদালত নং-৩০ (সিআর আমলি দারুসসালাম) এ দাখিল করে জামিন পান। তবে ওই মামলার বাদী দেওয়ান মানতাশা তালাক হয়নি মর্মে আদালতকে অবগত করেন। এরপর আদালত খোলা তালাকের সত্যতা যাচাইয়ের আবেদন মঞ্জুর করে সাভার মডেল থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) এখলাছ উদ্দিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন, তালাক সংশ্লিষ্ট কাজী অফিসের বালাম বইয়ে রেজিস্ট্রি হয়নি। আসামি মো. রুহুল আমিন জেনে শুনে ভূয়া খোলা তালাকের জাল জাবেদা নকল দাখিল করা এবং জাল জেনেও আদালতে ব্যবহার করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানের নির্দেশ মোতাবেক মামলাটি করা হয়। এরপর মামলাটিতে ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক গ্রহণ করে আদালত এ রায় ঘোষণা করেন।

এদিকে এ মামলার সাফাই সাক্ষী মো. হাবিবুর রহমান, মো. জসিম ও মুশিয়ার রহমান আদালতে উপস্থাপিত জাল খোলা তালাকের পক্ষে সাক্ষ্য দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করার আদেশ দিয়েছেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর

জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ট্রমা পেরিয়ে নতুন জীবনে মৌসুমী হামিদ, জানালেন অজানা গল্প

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  

আল-আজহারের ধর্মতত্ত্ব অনুষদের ফল প্রকাশ, সেরা দশের তালিকায় ৭ বাংলাদেশি

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যে যমজ দুই ভাই

১০

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

১১

ফ্রান্স প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিরিয়ায় জোড়া বিস্ফোরণ

১২

গাজীপুর সিটি করপোরেশনে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

১৩

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের কোচ

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যান্সার আক্রান্ত সন্তানসহ জুলাইয়ে শহীদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস

১৫

পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, ওসিসহ নিহত ৯

১৬

মাটির নিচে লুকিয়ে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

১৭

জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ১০, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

১৮

নানা সীমাবদ্ধতায় ধুঁকছে চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতাল 

১৯

জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স্ত্রী

২০
X