কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

হাইকোর্টে জামিন পেলেন সেই আওয়ামীপন্থি ৬১ আইনজীবী

হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত
হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি সেই ৬১ জন আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া ও আসামি পক্ষে ছিলেন আজহারুল হক।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় ৬০-৬৫ জনকে হাইকোর্ট জামিন দিয়েছেন। তাদের জামিনের বিরুদ্ধে চেম্বার আদালতে যাওয়া হবে কি না পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগপন্থি ১৪৪ আইনজীবীর মধ্যে ৬১ জনকে কারাগারে পাঠান আদালত।

এর আগে অভিযুক্ত ১১৫ জন উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষে গত ৬ এপ্রিল ৮৩ জন আইনজীবী ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগরসহ ১৮ জন নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। এ সময় তিনজন পলাতক ছিলেন। বাকি ৬১ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১০

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১১

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১২

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৩

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৫

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৬

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

২০
X