কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৪:৪৩ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে ছাত্রদলের দুই নেতা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লালবাগ থানায় অস্ত্র আইনের মামলায় দ্বিতীয় দফায় রিমান্ড শেষে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে জিসান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসাধারণ সম্পাদক মো. আরিফ বিল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনের উপপরিদর্শক মো. আসাদুজ্জামান।আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২০ আগস্ট ও ২৩ আগস্ট দুইবার তাদের দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গ্রেপ্তারের পর গত ২০ আগস্ট লালবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

গত ১৯ আগস্ট তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জিসান ও আরিফ বিল্লাহর কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে জিসান ও আরিফ বিল্লাহর বিরুদ্ধে লালবাগ থানায় অস্ত্র ও আরিফ বিল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

১০

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

১১

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

১২

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

১৩

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১৫

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১৬

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৮

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৯

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০
X