কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র উত্তেজনায় আদালতে রোষানলে পড়েন মমতাজ 

আদালত ভবনে মমতাজ। ছবি : কালবেলা
আদালত ভবনে মমতাজ। ছবি : কালবেলা

কণ্ঠশিল্পী মমতাজ বেগম গানের জন্যই ছিলেন সারাদেশের গ্রাম বাংলার মানুষের কাছে পরিচিত। তবে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসনে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিতর্কের শুরু। সংসদে শেখ হাসিনাকে নিয়ে গান গেয়ে আরও বিতর্কের সৃষ্টি করেন। গণহত্যায় উসকানি দেন বলেও আদালতকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

মমতাজ বেগমকে গ্রেপ্তারের পর (মঙ্গলবার ১৩ মে) দুপুর ২টা ১৭ মিনিটে তাকে আদালতে আনা হয়। এসময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। মমতাজ বেগমের আসার খবরে এরপরই আদালতে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। সরাসরি পুলিশ কর্মকর্তারা দাঁড়ান। এর ভিতরেই ভিড় দেখা যায় আইনজীবী, গণমাধ্যম কর্মী ও উৎসুক জনতাকে। এরপর বিকেল ৩টার দিকে লিফটে করে মমতাজ বেগমকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তোলা হয়।

লিফট থেকে নেমে এজলাসে তোলার সময় আইনজীবীদের রোষানলে পড়তে হয় মমতাজকে। ধাক্কাধাক্কির একসময় তাকে মারতে উদ্যত হন। পুলিশ সদস্যরা এসময় মমতাজকে ঘিরে ধরেন।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোর দাবি জানান। পরে ৩টা ২৮ মিনিটের দিকে রিমান্ড শুনানি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. সাগর হত্যা মামলায় মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শুনানি শেষে আইনজীবীদের মাঝে ফের উত্তেজনা দেখা যায়। মমতাজ বেগমকে দ্রুত এজলাস থেকে বের করার জন্য বলেন। এসময় পরিস্থিতি বিবেচনা করে পুলিশ সদস্যরা মমতাজকে এজলাসেই রেখে দেন ১৭ মিনিট। এসময় দ্রুত আসামিকে বের করতে অনেক আইনজীবী পুলিশ সদস্যদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান। বিচারক তখনো এজলাস কক্ষে বসে ছিলেন। পরিস্থিতি বিবেচনা করে পুলিশ সদস্যদের একটু পর বের করতে বলেন বিচারকও। পরে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী সকল আইনজীবীকে এজলাস কক্ষ থেকে বের করেন।

এরপরেই কড়া নিরাপত্তায় মমতাজ বেগমকে এজলাস থেকে বের করে আবার লিফটে নেওয়া হচ্ছিল। তখনো আইনজীবীরা খুনিকে আমাদের সামনে দিয়ে সিঁড়ি হয়ে নেন বলে চিৎকার করতে থাকেন। তবে আদালতে নিয়োজিত পুলিশ সদস্যরা এতে কর্ণপাত না করে আসামিকে লিফটে নেন। লিফটে নেমে ফের আইনজীবীদের উত্তেজনা ও ভিড়ের মুখে পড়তে হয়। এসময় আসামিকে নিয়ে যাবার সময় তীব্র ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। পুলিশ ঘিরে ধরে আসামিকে হাজতখানায় নেন। পরে ভিড়ের মাঝে এক জুতা জোড়া পড়ে থাকতে দেখা যায়। সবাই বলতে থাকেন নতুন সুন্দর মেয়েদের এ জুতাটি মমতাজ বেগমের। এরপরে আদালতে আইনজীবীদের ব্রিফিংয়েও তীব্র উত্তেজনা দেখা যায়।

এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

১০

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১১

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১২

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১৩

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৪

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৫

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৬

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৭

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৮

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৯

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

২০
X