মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রিমান্ড শেষে কারাগারে মমতাজ

ছয়  দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা
ছয় দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা

মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর থানায় দায়ের করা দুই মামলায় ছয় দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের সি‌নিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভি আক্তারের আদালতে উঠোনো হলে তিনি কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে দুদিনের রিমান্ড শেষে আজ সকাল ৯টার দিকে হরিরামপুর থানা থেকে মমতাজ বেগমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়।

হরিরামপুর থানার ওসি মো. মমিন খান বলেন, হরিরামপুর থানায় দায়ের হওয়া ভাঙচুর মামলায় দুদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এই মামলা সংশ্লিষ্ট অনেক তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে। সেসব তথ্য আমরা তদন্ত করে দেখছি।

সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, হত্যা মামলায় মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা সেই তথ্যের ভিত্তিতে তদন্ত করছি।

উল্লেখ্য, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। দীর্ঘ এক দশক পর চলতি বছরের ২৫ অক্টোবর ওই ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X