কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচার করতে হাইকোর্টের রুল

হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত
হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (২০ মে) এ সংক্রান্ত রিটের ওপর শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

এই মামলার বিবাদী বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।

রিট আবেদনকারীরা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, মিজানুন হক, আব্দুল্লাহ সাদিক, আমিনুল ইসলাম শাকিল, জজ কোর্টের আইনজীবী জায়েদ বিন আমজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র শাহনেওয়াজ সাকিব, মাহমুদুল হাসান, সাব্বির হাসান, হাবিবুর রহমান আল হাসান, রাফিউর রাব্বি ও শামিম শাহিদি।

আদালত আগামী ২৬ জুন পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

১০

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১১

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১২

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১৩

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৪

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৫

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৬

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৭

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৮

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৯

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

২০
X