মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭ জন

সালমান এফ রহমান ও আনিসুল হক। ছবি : সংগৃহীত
সালমান এফ রহমান ও আনিসুল হক। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সাতজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো বাকিরা হলেন- গাজীপুর মহানগরের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, আওয়ামী লীগ কর্মী মোক্তার হোসেন চোকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও আসাদুজ্জামান রাজন।

সালফান এফ রহমানকে গুলশান থানার দুই মামলা ও মিরপুর থানার এক মামলায়, আসাদুর রহমান কিরনকে উত্তরা পূর্ব থানার দুই মামলায় এবং আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলককে মিরপুর থানার এক মামলায় দেখানো হয়েছে। এ ছাড়া মোক্তার হোসেন, শাহে আলম মুরাদ ও আসাদুজ্জামান রাজনকে কাফরুল ও নিউমার্কেট থানার পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

দুইটি মামলার ভেতর সালমান এফ রহমানের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করেন ফারইস্ট ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় বাদীকে অফিসে ডেকে নিয়ে আসামি সালমান এফ রহমান তার কথা মতো বাদীর প্রতিষ্ঠান চালাতে চাপ প্রয়োগ করেন। কিন্তু বাদী নজরুল ইসলাম সালমান এফ রহমানের কথায় রাজি হননি। এতে তাকে পুলিশ দিয়ে অপহরণ, গুম ও খুন করার হুমকি দেন। নিরাপত্তা চেয়ে বাদী নজরুল ইসলাম পুলিশের কাছে অভিযোগ করলে সালমান এফ রহমান আরও হিংস্র হয়ে যান। পরে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর বাদী নজরুল ইসলামকে ডিবি দিয়ে বাসা থেকে তুলে আনা হয় সালমানের নির্দেশনায়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে চাপ দিয়ে সালমান এফ রহমানের নির্দেশে এবং অন্য আসামিদের যোগসাজশে বাদী নজরুল ইসলামের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের বোর্ড ভেঙে দিয়ে তড়িঘড়ি করে বোর্ড গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X