কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:৪৪ এএম
আপডেট : ২৮ মে ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো হাইকোর্টে বিচারক নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি

হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত
হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত

‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

বুধবার (২৮ মে) এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে সংশ্লিষ্ট সব পর্যায়ে বিজ্ঞপ্তি বা নোটিশ দেওয়া হলে অনেক আগ্রহী প্রার্থী নির্ধারিত ফরমে দরখাস্ত জমা দিয়েছেন। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল ওই দরখাস্তগুলোর পাশাপাশি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক পদে নিয়োগের লক্ষ্যে কাউন্সিল সর্বসম্মতভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্ধারিত ফরমে প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে।

এতে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’-এর ধারা ৭ অনুসারে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগে সুপারিশ প্রণয়নের উদ্দেশে প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এ লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের তত্ত্বাবধানে গণবিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। উপযুক্ত প্রার্থীদের তথ্য সংগ্রহের সুবিধার্থে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় তথ্যাদির সংযুক্তি ও পাসপোর্ট সাইজের একটি ছবি জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আগামী ২২ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে। তবে যারা আগে নির্ধারিত ফরমে দরখাস্ত জমা দিয়েছেন তাদের আবারও দরখাস্ত দেওয়ার প্রয়োজন নেই বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটি স্থায়ী কাউন্সিল গঠনের বিধান রেখে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ গত ২১ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই গেজেট বিজ্ঞপ্তিতে এই নতুন ব্যবস্থাকে বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে উল্লেখ করা হয়।

গেজেটে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের নিমিত্তে বা পরামর্শ প্রদান প্রক্রিয়ায় প্রধান বিচারপতিকে সহায়তা করার উদ্দেশে, এই অধ্যাদেশের অধীনে উপযুক্ত ব্যক্তি বাছাই করে সুপারিশ প্রদানের জন্য একটি স্থায়ী কাউন্সিল থাকবে, যা ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ নামে অভিহিত হবে। এই কাউন্সিল বিচারক নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহি এবং যোগ্যতার মানদণ্ড নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X