কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে প্রকাশ্যে হত্যা, এক আসামির দোষ স্বীকার

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

সাভারে প্রকাশ্যে রুবেল মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে করা মামলায় আসামি বাশার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১১ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এছাড়া অপর আসামি ওবায়দুলকে কারাগারে পাঠানো হয়েছে। দুই আসামি সাভার পৌরসভার আড়াপাড়া কামাল রোড বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন শেখের ছেলে।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এসময় আসামি বাশার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। তবে অপর আসামি ওবায়দুলকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নিহত রুবেল মিয়া সাভার পৌর এলাকার মৃত রহমত আলীর ছেলে। তার পরিবারের অভিযোগ, গত ৬ জুন রাতে ঈদের বাজার করার সময় বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের পেছনে স্ত্রী-সন্তান ও মায়ের সামনে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায় বাসার ও ওবায়দুল। পরে স্থানীয়রা আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাভার থানায় হত্যা মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে ছবি উধাও, জাতীয় দলের পর এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১০

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১১

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১২

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৩

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৪

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৫

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৭

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৮

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

২০
X