কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

আনিসুল হক ও মোশাররফ হোসেন ফের রিমান্ডে 

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফের ৫ দিনের ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত পৃথক দুই মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মোশাররফ হোসেনকে পল্টন থানার বদরুল ইসলাম সায়মন হত্যাচেষ্টা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বিমান তরফদার। অন্যদিকে শাহবাগ থানার মনির হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত মোশাররফ হোসেনের ৩ দিন ও আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে পল্টন ও শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে, গত বছরের ১৩ আগস্ট পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ইন্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের বিভিন্ন মামলায় রিমান্ড শেষে কারাগারে রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X