কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নীপতি লতিফকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ছবি : কালবেলা
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ছবি : কালবেলা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভগ্নীপতি লতিফ ভূইয়া কামাল ওরফে হামিদ লতিফ ভূইয়াকে রাজধানীর গুলশানের দোকান কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (০৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম আসামি লতিফের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকা থেকে লতিফ ভূইয়া কামালকে গ্রেপ্তার করে পুলিশ। লতিফ ভূইয়া কামাল কুমিল্লার বরুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। মামলার এজাহারনামীয় ১৩৩নং আসামি তিনি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বিকেলে ৫০০/৭০০ আন্দোলনকারী বাড্ডা থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলন করতে থাকে। তাদের ওপর আক্রমণ করা হয় এবং গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হন পারভেজ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৬ মে তার বাবা মো. সবুজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১০

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১১

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১২

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৩

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৪

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৫

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৬

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৭

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৮

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৯

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X