কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা ৫ দিনের রিমান্ডে

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ। ছবি : ‍সংগৃহীত
জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ। ছবি : ‍সংগৃহীত

সাভার থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা শামিন মাহফুজের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মঙ্গলবার (১৫ জুলাই) আদালতে সাভার থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত সোমবার নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। পরে তাকে সাভার থানার ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত ২ জুলাই সাভার থেকে ফয়সাল নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ৩ জুলাই তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পরে ৫ জুলাই সাভার মডেল থানায় ফয়সালসহ আরও পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন এটিইউর পরিদর্শক আব্দুল মান্নান। এ মামলায় শামিন মাহফুজ এজাহারভুক্ত আসামি নয়। তবে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলায় বলা হয়, গত বছরের ১৮ অক্টোবর ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন ফয়সাল ও যুবরাজ। তারা সৌদি আরব থেকে ২৯ অক্টোবর পাকিস্তানে যান। সেখান থেকে ৬ নভেম্বর তুরখাম স্থল সীমান্ত দিয়ে আফগানিস্তানে ঢোকেন। পরে ফয়সাল গত ১০ নভেম্বর আফগানিস্তান থেকে তুরখাম স্থল সীমান্ত দিয়ে আবারও পাকিস্তানে যান। পাকিস্তানের করাচি থেকে দুবাই হয়ে গত ১৬ নভেম্বর তিনি ঢাকা ফেরত আসেন।

সাভার থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, ফয়সালকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে সন্ত্রাসী সংগঠন টিটিপির মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে তার সহযোগী আহমেদ জুবায়ের যুবরাজসহ পাকিস্তান হয়ে আফগানিস্তানে যান। যুবরাজের বাসা সাভারের ভাটপাড়ায়। পরবর্তীতে পাকিস্তানের ওয়াজিরিস্তান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে যুবরাজ নিহত হন।

মামলায় আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে মো. ফয়সাল জানান, মামলার আসামি আল ইমরান ওরফে ইঞ্জিনিয়ার ইমরান হায়দার বাংলাদেশি যুবকদের টিটিপির হয়ে যুদ্ধে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ ও সংঘবদ্ধ করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। ইমরান বর্তমানে টিটিপির হয়ে কার্যক্রম পরিচালনা করছে। ইমরান নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ফয়সালের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। তাছাড়া ফয়সাল জানিয়েছে তার কয়েকজন বন্ধু রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ, সানাফ হাসানসহ আরও কয়েকজন সহযোগী ধর্মীয় উগ্রবাদে দীক্ষিত হয়ে জিহাদে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X