কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলিয়ান নাগরিক রিমান্ডে, সাংবাদিকদের ওপর চড়াও 

ব্রাজিলিয়ান নাগরিক হাড্রিয়া ভানেস্কা ভিনিয়াস কস্তা। ছবি : কালবেলা
ব্রাজিলিয়ান নাগরিক হাড্রিয়া ভানেস্কা ভিনিয়াস কস্তা। ছবি : কালবেলা

ভিসা জালিয়াতির ঘটনায় বিমানবন্দর থানার মামলায় ব্রাজিলিয়ান নাগরিক হাড্রিয়া ভানেস্কা ভিনিয়াস কস্তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৬ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। শুনানি শেষে তাকে আদালত থেকে বের করা হয়।

এসময় উপস্থিত সাংবাদিকরা তার ছবি নিতে গেলে তিনি ফোন কেড়ে নেন এবং সাংবাদিকদের ওপর চড়াও হন। সাংবাদিকদের ধাক্কাও দিয়ে ক্ষিপ্ত হয়ে যান তিনি।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এসময় তার আইনজীবী মানিক কুমার শীল রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মঙ্গলবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করে বিমানবন্দরের পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) মো. মাইদুল ইসলাম।

মামলায় বলা হয়েছে, গত ১৮ জুন কাপডের ব্যবসার উদ্দেশে ব্রাজিলিয়ান ওই নাগরিক ভারত থেকে বাংলাদেশে আসেন। তিনি ১৫ জুলাই তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। পরে তিনি ইথোপিয়ান বিমানের বোর্ডিং পাস নিয়ে অপেক্ষা করতে থাকেন। পরে ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে তার পাসপোর্টে বাংলাদেশের জাল ভিসা শনাক্ত হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১০

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১১

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১২

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৩

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৫

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৮

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

২০
X