কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে মিছিল, কেন্দ্রীয় ছাত্রলীগের সোহানসহ ৩ জন কারাগারে 

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ধানমন্ডি বয়েজ স্কুলের সামনে সরকারবিরোধী মিছিলের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহানসহ ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

বাকি দুজন হলেন- ঢাবি একুশে হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল গণি কৌশিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি এরশাদুর রহমান রিফাত।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও বিভাগের উপপরিদর্শক গোলাম সারোয়ার। এ আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত সোমবার রাত ৯টা ১০ মিনিটের দিকে রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুল পুকুরপাড় থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে মামলা সূত্রে জানা যায়, গত ১৮ মে বিকেল ৪টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ নেতাকর্মী শেরেবাংলা নগর থানাধীন ধানমন্ডি বয়েজ স্কুলের সামনে থেকে শুক্রাবাদ বাসস্ট্যান্ডের দিকে অবৈধ মিছিল করে। আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের পদত্যাগ দাবি করে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে শেরে বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১১

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১২

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৩

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৪

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৫

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৬

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৭

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৯

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

২০
X